বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা

প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের বন্দরে এক গৃহবধৃকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে দূবৃত্তরা। শনিবার উপজেলার সোনাকান্দা এলাকার হাসানুল হকের বাড়ির দ্বিতীয় তলার ফ্লাট থেকে গৃহবুধু নাঈমা রহমানের আগুনে দগ্ধ নিথর দেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর মেয়ে বন্দর র্গালস স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী আনুসি জানান, প্রতিদিনের মত আমি ১১টায় স্কুলে চলে যাই। স্কুল ছুটি শেষে আমি ১টা ৪০ মিনিটে আমাদের ফ্লাটে তালা খুলে দেখতে পাই আমার মা ফ্লাটের অগ্নিসংযোগ অবস্থায় মেঝেতে পরে আছে। আমি সাথে সাথে পানি ঢেলে আমার মায়ের শরীরে আগুন নিভানোর চেষ্টা করি।

পুুলিশ জানায়, বন্দরের সোনাকান্দা এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় প্রায় পাচঁ বছর ধরে দুই সন্তান নিয়ে ভাড়া থাকেন থাইল্যান্ড প্রবাসী আনিসুর রহমান মিয়া স্ত্রী নাঈমা রহমান। শনিবার দুই ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ী ফিরলে প্রথমে কন্যা আনুশী ঘরের দরজার বাইরে থেকে তালা লাগানো দেখতে পায়। পরে সে তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুললে ঘর থেকে ধোয়া বের হতে দেখে। এক সময় সে শোয়ার ঘরে গিয়ে তার মাকে রক্তাক্ত ও পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে প্রতিবেশীদের জানান। পরে প্রতিবেশীরা আগুন নিভিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বটি ও একটি মানি ব্যাগ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিবেশীদের মধ্যে কেউ এই হত্যার সঙ্গে জড়িত রয়েছে কিনা না তাও আমরা তদন্ত করে দেখছি।

About the author

SOFT PRO IT