সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে এমপি খোকার জন্য শোকরানা দোয়া

সোনারগাঁয়ে এমপি খোকার জন্য শোকরানা দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : লিয়াকত হোসেন খোকা দ্বিতীয় বারের মত সোনারগাঁয়ের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইলারদী গ্রামে শোকরানা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতা ও এমপি খোকার ছোট ভাই মনির হোসেন প্রধান।

মো. লিটন প্রধানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতা আনিসুর রহমান রানা, সোনারগাঁ উপজেলা যুব সংহতি নেতা কাজী নাজমুল ইসলাম লিটু, মো. জুয়েল, মোশারফ হোসেন, শাহ আলম, স্বাধীন মিয়া, সানজিন, ইমন, হাসিব, নাঈম প্রমুখ।

About the author

SOFT PRO IT