ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক সরবরাহকারী গ্রেফতার

ফতুল্লায় ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক সরবরাহকারী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : ফতুল্লায় ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে মাদক বহনকরা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৩০১) জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি ) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভুঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার বেনজনি মালুর ছেলে মঙ্গল মালু (৩০), বাগেরহাট জেলার হালিম খানের ছেলে বোরহান উদ্দিন (২৮) ও চট্টগ্রাম জেলার আবু তাহেরের ছেলে ট্রাক চালক আক্তার হোসেন।

জেলা ডিবি ইন্সেপেক্টর গিয়াসউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে মালবাহী ট্রাকে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ট-২০-৫৩০১ নাম্বারের একটি ট্রাকে তল্লাশি করে ২০ কেজিঁ গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আন্ত:জেলা মাদক সরবরাহকারী। সীমান্ত এলাকা থেকে তারা মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় পৌছে দেয়।

About the author

SOFT PRO IT