বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একশত বোতল দেশীয় তৈরি এ্যালকোহল ও ২টি মোবাইল টে উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে বন্দর থানাধীন কদমরসুল এলাকায় তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকতরা হলো, সদর থানাধীন কুটিপাড়া রোড এলাকার মৃত ওয়াদুদ এর ছেলে মো. জসিম(৪০), একই এলাকার মৃত সোবাহান ভূইঁয়ার ছেলে মো. সেলিম ভূইঁয়া (৪০)।

র‌্যাব-১১ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে অসছিল বলে জানা যায়। ধৃত আসামী মো. জসিম (৪০) নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১৫, তারিখ ০৯/০৮/২০১৮ ইং, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ)/৩৩ এর এজাহারনামীয় আসামী বলে জানা যায়। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT