বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলাম

বন্দর থানার নতুন ওসি রফিকুল ইসলাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানার নতুন ওসি হয়ে আসছেন মো. রফিকুল ইসলাম। এর আগে তিনি রুপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মাদারীপুর জেলার বাসিন্দা।

রবিবার (১৩ জানুয়ারি)বন্দরে আসামি ধরতে গিয়ে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় বন্দর থানার ওসি আজহারুল ইসলাম সরকারকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মদনপুরের চানপুর এলাকায় শনিবার (১২ জানুয়ারি) রাতে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার করাকে কেন্দ্র করে আসামীর পক্ষের লোকজন ও পুলিশের ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনার পর দিন দুপুরেই বন্দর থানার ওসিকে প্রত্যাহার করে নেয়া হয়।

About the author

SOFT PRO IT