ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানা ওসি আজহারুলকে পুলিশ লাইন্সে প্রেরণ

বন্দর থানা ওসি আজহারুলকে পুলিশ লাইন্সে প্রেরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি মো.আজহারুল ইসলাম সরকার, পিপিএমমকে পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি রবিবার বিকালে জেলা পুলিশ সুপারের প্রেরিত এক খুদে বার্তায় গণমাধ্যমকে এই তথ্য জানান।

এ ব্যাপারে মিডিয়া উইং ইন্সপেক্টর ( ডিআইও-২  ) মো. সাজ্জাদ রুমান জানায়, প্রশাসনিক কারণে বন্দর থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার, পিপিএমমকে পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ এ সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ১২ জানুয়ারি শনিবার রাতে বন্দর উপজেলার মদনপুরে পুলিশের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষে এক গার্মেন্ট কর্মী নিহত হওয়ার ঘটনা পরদিন  ১৩ জানুয়ারি রবিবার দুপুরেই বন্দর থানার ওসিকে প্রত্যাহার করে নেয়া হলো।

মদনপুরে সংঘর্ষের ঘটনায়  বাবুল নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে রোববার সকাল পর্যন্ত পুলিশ বিষয়টি গোপন রাখলেও দুপুরে আশিকুর রহমানের লাশ উদ্ধার দেখিয়ে করে ময়না তদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করে।

সংঘর্ষের সময় পুলিশের এসআই মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, কনস্টেল মনোয়ার, মোহনসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। এ ছাড়াও পুলিশের দুইটি গাড়িও ভাংচুর করা হয়।

শনিবার রাত সাড়ে আটটার দিকে বন্দর থানা পুলিশের একটি দল উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান সমর্থক দিপু ও সুজনকে গ্রেফতার করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

About the author

SOFT PRO IT