নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকারি নিবন্ধন পেয়েছে সাংবাদিক সমবায় সমিতি

সরকারি নিবন্ধন পেয়েছে সাংবাদিক সমবায় সমিতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গণপ্রজানতন্ত্রী বাংলাদেশ সরকার এর উপজেলা সমবায় কার্যালয়, নারায়ণগঞ্জ সদর থেকে নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লি. নিবন্ধনপত্র পেয়েছে। নিবন্ধন নম্বর- ৩।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে শিক্ষা, আবাসন, পেশাগত ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে নারায়ণগঞ্জ সাংবাদিক সমবায় ফোরাম নামে সংগঠনের যাত্রা শুরু হয় তবে সরকারি রেজিস্ট্রেশনের জন্য পরে নামের পরিবর্তন করা হয়।

সমিতির সভাপতি রণজিৎ মোদক জানান, এখন থেকে নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবি সমবায় সমিতি লি.নামেই সংগঠনটি পরিচিত হবে। এদিকে সংগঠনের বৈধতা, হিসেবের স্বচ্ছতা ও সরকারের সমবায় আন্দোলনে যুক্ত হতে শুরুতে নিবন্ধনের জন্য আবেদন করা হয়। যাচাই-বাছাই শেষে ২০১৯ সালের ১০ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হুদা সমিতির নেতৃবৃন্দের হাতে নিবন্ধন সনদ তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আলমগীর হোসেন, উপ পরিদর্শক নাসিরউদ্দিন, সমিতির সহ সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হাসান, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন সরকার, কার্যকরী সদস্য গিয়াসউদ্দিন মৃধা, এনামুল হক সিদ্দিকী, সদস্য মাহবুবুর রহমান খোকা,আনোয়ার হোসেন সজীব প্রমুখ। নিবন্ধন পেতে সহযোগীতা করায় নেতৃবৃন্দ এক বার্তায়, জেলা সমবায় অফিসার মো. আখিরুল আলমসহ উপজেলা ও জেলা সমবায় কার্যালয়ের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

About the author

SOFT PRO IT