রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৭ম শ্রেনীর শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

ছুরিকাঘাত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পুর্ব শত্রুতার জের ধরে ৭ম শ্রেনীর শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আসলাম চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডের বাকপ্রতিবন্ধি গিয়াস উদ্দিনের ছেলে। আসলাম স্থানীয় নবকিশোলয় স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত আসলামের বোন জামাই ইলিয়াছ মিয়া জানান,  গত কয়েক মাস আগে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আসলাম মিয়ার সঙ্গে একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মেহেদী হাসানের বাকবিতন্ডা হয়। পরে মেহেদী হাসানকে পিটিয়ে আহত করে আসলাম। শনিবার দুপুরে আসলাম মিয়া বাড়ির পাশে একটি দোকানে বসে ছিলেন।

ঐ বিরোধের জের ধরে মেহেদী হাসান পেছন থেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে আসলাম মাটিয়ে লুটে পড়ে। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্কুল শিক্ষার্থীর হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT