নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

একে অপরকে মিষ্টিমুখ করান মন্ত্রী গাজী ও মেয়র আইভী

একে অপরকে মিষ্টিমুখ করান মন্ত্রী গাজী ও মেয়র আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের এমপি এবং নবনিযুক্ত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গাজীকে অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখও করান তিনি। বিপরীতে মন্ত্রীও মেয়র আইভীকে মিষ্টিমুখ করান।

শুক্রবার (১১ জানুয়ারি) সকালে রুপগঞ্জে পাট মন্ত্রীর রূপসী এলাকার বাসভবনে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে মেয়র আইভী উপস্থিত হয়ে মন্ত্রী গাজীকে শুভেচ্ছা জানান তিনি। এসময় পৌরসভা মেয়র ও গোলাম দস্তগীর গাজীর সহধর্মিনী হাসিনা গাজীও সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি ও যুবলীগের সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পদাক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগ নেতা রানু খন্দকার ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন প্রমূখ।

About the author

SOFT PRO IT