রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক ধর্ষিত

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে হাত ও মুখ বেঁধে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার খাদুন এলাকার দানিস মিয়ার বাড়ির বালুর মাঠে ঘটে এ ঘটনা। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এমদাদুল হক জানান, ধর্ষিতা বরপা এলাকার ডেইজি সুয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছে। তিনি খাদুন এলাকার নিয়ামত খাঁর বাড়ির ভাড়াটিয়া। ডেইজি সুয়েটার কারখানায় কাজ শেষ করে শুক্রবার ভোর রাতে বাড়ি ফেরার পথে বখাটে সুমন, হাসিব, নাহিদ তাকে জোর পূর্বক দানিস মিয়ার বাড়ির পাশের বালুর মাঠে নিয়ে যায়। পরে তার মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষন করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। বখাটে সুমন খাদুন এলাকার মহসিনের ছেলে, ইমরানের ছেলে হাসিব, আলাউদ্দিনের ছেলে নাহিদ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক বলেন,  এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষনকারী ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করা হবে।

About the author

SOFT PRO IT