সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কাঁচপুরে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ-৩

বিস্ফোরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ের কাঁচপুরে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লিতে বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে। বৃহষ্পতিবার (১০ জানুয়ারি) রাতে রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন, মকবুল হোসেন(৪০), সামছুল হক(২০) ও সাগর আহমেদ (৪২)। দগদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউুনটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে শ্রমিকেরা রহিম স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে কাজ করার সময় বিস্ফোরিত হয়ে তিন শ্রমিক দগ্ধ হয়। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

হাসপাতালের ডাক্তার বরাত দিয়ে বাচ্চু মিয়া আরও জানান, দগ্ধদের মধ্যে মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। অন্য দুইজনের ২০ শতাংশ পুড়ে গেছ্।

About the author

SOFT PRO IT