নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অবিলম্বে খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি দিন : খোরশেদ

অবিলম্বে খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি দিন : খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ  মহানগর বিএনপির নেতাকর্মীদের ধৈর্য্য সহকারে একতাবদ্ধ থেকে পরিস্থিতি পর্যবেক্ষনের আহবান এবং দেশনেত্রী খালেদা জিয়া সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় গায়েবী মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবী করেছেন দেশনেত্রী মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক বিবৃতিতে ৮ জানুয়ারি মঙ্গলবার মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল  আলম খন্দকার খোরশেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শত বাধা বিপত্ত্বি সত্ত্বেও হামলা মামলা মাথায় নিয়ে আপনারা গনতন্ত্র রক্ষার জন্য নির্বাচনী মাঠে থেকে যে বীরত্বের পরিচয় দিয়েছেন সে জন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

খোরশেদ নেতাকর্মীদের ধৈর্ষ্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়ে বলেন, কয়েকদিনের মধ্যেই আমরা কর্মী সভা আহবান করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের সাংগঠনিক কার্যক্রম জোড়দার করবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, জুলুমবাজী কখনো চিরস্থায়ী হয় না। জুলুমবাজদের পতন অনিবার্জ্য। তিনি নেতাকর্মীদের অবিলম্বে হয়রানি বন্ধের জন্য প্রশাসনের  প্রতি আহবান জানান।

খোরশেদ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, মহানগর যুবদলের অনেক নেতাকর্মীকে বাসায় না পেয়ে তাদের আত্মীয় স্বজনকে পুলিশ গ্রেফতার করে মানবাধিকার লংগন করেছে।

যুবদলের সভাপতি মাকছুদুল  আলম খন্দকার খোরশেদ অবিলম্বে গ্রেফতারকৃত বিএনপি নেতা পারভেজ আহম্মেদ, ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, মহানগর যুবদল নেতা মোজাম্মেল হক, সোহেল রানা, বন্দর থানা যুবদলের ইমরুল ভুইয়া, গুলজার হোসেন, হাবীব, জাহাংগীর, সজিব ও কাশেম সহ সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।

About the author

SOFT PRO IT