বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে খান মাসুদকে ফুলের লাঙ্গল দিয়ে অভিনন্দন দুটি সংগঠনের

বন্দরে খান মাসুদকে ফুলের লাঙ্গল দিয়ে অভিনন্দন দুটি সংগঠনের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে সাংসদ সেলিম ওসমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ছাত্রলীগনেতা খান মাসুদকে অভিনন্দন জানিয়েছেন উৎসর্গ সমাজ কল্যাণ সংগঠন ও লেজারার্স যুব সমাজ নেতৃবৃন্দ। বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বন্দর সেন্ট্রাল খেয়াঘাটস্থ খান মাসুদের কার্যালয়ে গিয়ে এ অভিননন্দন জানান।

দুটি সংগঠনের নেতাকর্মীরা সাংসদ সেলিম ওসমান বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদকে ফুলের লাঙ্গল দিয়ে অভিনন্দন জানান।

অভিনন্দনকালে ছাত্রলীগনেতা খান মাসুদ উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, যুদ্ধাপরাধী শক্তির বিরোদ্ধে জনগন ব্যালট বিপ্লব ঘটিয়েছে। আবারো প্রমানীত হল বাংলার সাধারণ জনগন উন্নয়নের সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সোনার বাংলা গড়তে চায়। উন্নয়ণ-সমৃদ্ধির বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। নারায়ণগঞ্জ-৫ আসনে বিপুল ভোটে নির্বাচিত মহাজোট প্রার্থী সেলিম ওসমান উন্নয়নের দিশারী। আধুনিক নারায়ণগঞ্জ গড়তে সাংসদ সেলিম ওসমানকেই বন্দর বাসীর প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগনেতা মাসুম, মো. রাজু, আরিফ, করিম, উৎসর্গ যুব সংগঠনের সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ, সাইফুল, রাব্বি প্রমূখ।

About the author

SOFT PRO IT