রূপগঞ্জ শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বই উৎসব অনুষ্ঠিত

রূপগঞ্জে বই উৎসব অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সারা দেশের ন্যায় রূপগঞ্জেও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইংরেজী নববর্ষের প্রথম দিন মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। মুড়াপাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন, ৩য় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, শিক্ষা অফিসার জাহেদা আক্তার।

অপরদিকে, হাজী মোহাম্মদ এখলাছ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবে উপস্থিত ছিলেন, গ্রেজেটভুক্ত সমাজ সেবক আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুইয়া, শিক্ষক জিয়াউর রাশেদ, ফরহাদুল ইসলাম। লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলে বই বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ফরহাদ ভুইয়া।

About the author

SOFT PRO IT