নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যেকোন সহিংসতা কঠিন হস্তে দমন করা হবে : র‌্যাব-১১ সিও রাসেল

নির্বাচনের পরবর্তী যেকোন সহিংসতা কঠিন হস্তে দমন করা হবে : র‌্যাব-১১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : র‌্যাব-১১ এর সিও লেফটেন্যান্ট কর্ণেল রাসেল আহমেদ কবীর বলেছেন, ছোটখাটো কিছু বিশৃঙ্খলা বিভিন্ন জেলায় হলেও নারায়ণগঞ্জে কোনো ধরণের জনবিশৃঙ্খলা এবং নির্বাচনের কোন ধরনের অপ্রীতিকর অস্থিতিশীল ঘটনা ঘটে নাই। নির্বাচন পরবর্তী যে কোন ধরণের সহিংসতা কঠিন হস্তে দমন করা হবে। একাদশ জাতীয় নির্বাচন যথেষ্ট শান্তি ও শৃঙ্খলার সাথে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব-১১ এর সিও আরো বলেন, নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে কোনো ধরণের সহিংসতা যেনো না হয় আমাদের যে লক্ষ্য ছিলো বিগত গত ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত আমাদের বিশেষ রোভার্স পেট্রোল চলছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরে এই নির্বাচনকে ঘিরে কোন মহল যেন অস্থিতিশীল পরিস্থিতি না করে তাদের জন্য আমাদের মহড়া চলবে । র‌্যাব সবসময় আপনাদের পাশেই আছে। নির্বাচনী নিয়োগ ২ জানুয়ারী পযর্ন্ত থাকলেও আমাদের যে ধারাবাহিক কার্যক্রম তা সবসময় অব্যাহত থাকবে ।

About the author

SOFT PRO IT