বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে মাদকসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : বন্দরে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল দেশীয় তৈরি এলকোহল, মাদক বিক্রির নগদ ১১ শত টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বৃহষ্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮টায় বন্দর বাজার মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সেন্টু (৫৫), মো. মানিক (৩০), মো. জুয়েল (২৪)। মো. মানিক (৩০) ও মো. জুয়েল (২৪) ইতোপূর্বে একাধিক মামলার এজাহারনামীয় আসামী ছিল।

র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT