নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ রিমান্ডে

জেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ রিমান্ডে
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামরায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি পারভেজ আহমেদকে জ্জ্ঞিাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহষ্পতিবার (২৭ ডিসেম্বর) মকালে কুমার দত্তের আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করে।

পারভেজ আহমেদের পক্ষে আদালতেআইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, অ্যাডভোকেট রফিক আহমেদ, অ্যাডভোকেট জিন্নাত রেহেনা, অ্যাডভোকেট সালাউদ্দিন সবুজ ও অ্যাডভোকেট রেহেনা বেগম।

এর আগে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মনির হোসেন কাসেমীর সংবাদ সম্মেলন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে পারভেজকে আটক করে পুলিশ।

About the author

SOFT PRO IT