ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পশ্চিম মাসদাইরে নৌকা মার্কার গণমিছিল

পশ্চিম মাসদাইরে নৌকা মার্কার গণমিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ-৪ ( ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের বিজয় করতে যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে নৌকা মার্কার গণমিছিল করেছেন।

২৬ ডিসেম্বর বিকালে এনায়েত নগর ইউনিয়নের বৃহত্তর পশ্চিম মাসদাইরে নৌকা মার্কায় ব্যপক ভাবে গণমিছিল করে প্রচারোনা চালানো হয়।

গণমিছিল কালে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এনায়েত নগর ইউনিয়ণ কামাল উদ্দিন চৌধুরী, এনায়েত নগর ইউনিয়ন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক ৩ নং ওয়ার্ড মো: খিজির, মন্টু ও মিন্টু সহ নেতাকর্মীবৃন্দ।

About the author

SOFT PRO IT