নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমানের গণমিছিলে আজমেরী ওসমানের পক্ষে বিশাল শোডাউন

সেলিম ওসমানের গণমিছিলে আজমেরী ওসমানের পক্ষে বিশাল শোডাউন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মহাজোট মনোনীত প্রার্থী এ.কে.এম সেলিম ওসমানের গণমিছিলে আজমেরী ওসমানের পক্ষে মিছিল নিয়ে আজমেরী ওসমানের নেতাকর্র্মীরা বিশাল শোডাউন করেন।

২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে আল্লামা ইকবাল রোড এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে শহরে সেলিম ওসমানের গণমিছিলে যোগদান করেছেন। আজমেরী ওসমানের পক্ষে বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

মহাজোটের মার্কা শেখ হাসিনার মার্কা, এরশাদের মার্কা সেলিম ওসমানের মার্কা লাঙ্গল স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন রাজপথ। উৎসব মুখর ভাবে আনন্দ উল্লাসে ডাক-ঢোল বাজিয়ে নেচে গেয়ে পুরো নারায়ণগঞ্জকে মাতিয়ে তুলেন নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT