বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আমি ভোটারদের কাছে আজ একটি আর্জি নিয়ে এসেছি : মাকসুদ হোসেন

আমি ভোটারদের কাছে আজ একটি আর্জি নিয়ে এসেছি : মাকসুদ হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন বলেন, উন্নয়ণের একমাত্র দিশারী এমপি সেলিম ওসমান। তিনি ভবিষ্যত প্রজন্মের জন্য উজ্জল নক্ষত্র। তার ছোয়ায় আজ ঘরে ঘরে শিক্ষিত সন্তান জন্ম হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ইতিহাস, ভাষা দিবসের ইতিহাস, বিজয় দিবস শীর্ষক আবৃতি প্রতিযোগীতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কারসহ বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক উন্নয়ণমুলক কাজ করেছেন। তার মত এমপি সত্যিই প্রশংসার দাবিদার।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে মুছাপুর ইউনিয়ন ফনকুল সপ্রাবির প্রাঙ্গনে আয়োজিত সেলিম ওসমানের পক্ষে উঠান বৈঠকে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা দীর্ঘদিন ধরে ফনকুল এলাকায় যাতায়াত ব্যবস্থার বেহাল দশায় সংস্কার দাবী করে আসছেন। আমি মাকসুদ আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে কোন মূল্যে আপনাদের এই দাবী পূরণ করা হবে। আর আমি আপনাদের কাছে শুধু একটা লাঙ্গল মার্কায় ভোট চাই। আমি ভোটারদের কাছে আজ একটি আর্জি নিয়ে এসেছি। সেটা হলো যার দ্বারা উন্নয়ণ অব্যাহত থাকে সেই এমপি সেলিম ওসমানের জন্য। মুছাপুর ইউনিয়নের ব্যাপক উন্নয়ণ হবে যদি আপনারা লাঙ্গল মার্কায় একটি ভোট দিয়ে সেলিম ওসমানকে জয়ের মালা পড়াতে পারেন। আগামী নির্বাচনে সেলিম ওসমানের পক্ষে ভোট দেওয়াই হবে আমাদের প্রথম কাজ।

মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার আ. মান্নান মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রফেসর মো. শওকত আকবর, শ্রী রতন চন্দ্র বিশ্বাস, আ. লতিফ, ডা. রেজাউল করিম, হাজী জজ মিয়া, শাহানাজ মেম্বার, খোদেজা মেম্বার, ছাত্র সমাজনেতা পলিন মিয়া, মামুন মিয়া, আলম চান, শামীম মিয়া, মুছাপুর ইউনিয়ন জাপানেতা সুজন মিয়া, মমিন, চঞ্চল, সুমন প্রমূখ।

About the author

SOFT PRO IT