রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পিতা পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে জখম

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ বশির উদ্দিন (৬৫) ও তার ছেলে রাশেদুল হাসানকে পিটিেিয় ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এসময় তাদের বাড়িঘর ভাংচুর করা হয়। রোববার (২৩ ডিসেম্বর) সকালে দক্ষিনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

রাশেদুলের লিখিত অভিযোগ থেকে জানা যায়, দক্ষিনবাগ এলাকার জামান, শামীম, হেলাল উদ্দিন, পারভেজ, আনোয়ার হোসেন, দেলোয়ার, আমির হোসেনদের সঙ্গে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রোববার সকালে ঐ বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বৃদ্ধ বশির উদ্দিনের জমি দখল নিতে যায়। বশির উদ্দিন ও তার ছেলে রাশেদুল তাদেরকে বাঁধা দেয়। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে পিতা-পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে এবং তাদের বাড়িঘর ভাংচুর করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে প্রতিপক্ষরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT