জাতীয় সদ্যপ্রাপ্ত

সোমবারের মধ্যে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ

সোমবারের মধ্যে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নির্বাচনকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে লাইসেন্সধারী সকল বৈধ অস্ত্র জমা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছেন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।

চিঠিতে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সব বৈধ অস্ত্র জমা নেয়ার ব্যবস্থা করা প্রয়োজন। তবে সরকারি বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এই নির্দেশনার বাইরে থাকবে। সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।

চিঠিতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের বৈধ অস্ত্র রাখতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT