সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে খোকার বিজয় ছিনিয়ে আনতে হবে : ডা. বিরু

‘ লাঙ্গল প্রতীকে ’ খোকা’কে ভোট প্রদানের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে : ডা. বিরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩  (সোনারগাঁও) আসন লাঙ্গল মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধ মেডিকেল কলেজ হাসপাতালেন অর্থপেডিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: আবু জাফর চৌধুরী বিরু।

২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে সোনারগাঁওয়ে বারদী ইউনিয়নে বারদী বাজার হইতে শান্তি বাজার পর্যন্ত গণসংযোগ ও পথসভা করেন এবং লাঙ্গল মার্কায় ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন।

ডা: বিরু বলেন, আওয়ামীলীগ সরকার সারাদেশে যে উন্নয়ন করেছে তা মানুষ ভূলতে পারবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনারগাঁওয়ে মহাজোটের থেকে লিয়াকত হোসেন খোকাকে লাঙ্গল মার্কা দিয়ে পাঠিয়েছে । এ আসনটি যদি আমরা জয় করি তাহলে আওয়ামীলীগের একটি আসন বারবে। আর যদি জয় না হয় তাহলে আওয়ামীলীগের একটি আসন কমবে। আমার যারা আওয়ামীলীগ করি সাধারণ মানুষকে বুঝাইতে হবে ৩০ ডিসেম্বর লিয়াকত হোসেন খোকাকে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহামুদ , সাবেক যুবলীগের সভাপতি দেওয়ান মুস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, আওয়ামীলীগনেতা মাহাবুব আলম মিলন, নাজমুল হাসান, প্যানেল চেয়ারম্যান আবু দায়েন, জামপুর ইউ পি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জাকির হোসেন জাকু, সাদিপুর ইউ পি প্যানেল চেয়ারম্যান ও ছাত্রলীগের সভাপতি আল আমিন, জামপুর ইউনিয়ন ছাএলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক, মো. রানা ভূঁইয়া, শম্ভুপুরা ইউ পি যুবলীগের মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক অকুল সরকার, প্রচার সম্পাদক মানিক সরকার, সাদ্দাম হোসেন সাগর, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হোসেন শহিদ, যুগ্ন সম্পাদক এম.এ ছালামসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT