সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

চালককে পিটিয়ে শর্তে মুক্তি সেই মেয়র সাদেকের

১২ ঘন্টাপর শর্তে মুক্তি সেই মেয়র সাদেকের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রকাশ্যে এক গাড়ি চালককে পিটিয়ে সমালোচিত হওয়া সোনারগাঁ পৌরসভার সেই মেয়র সাদেকুর রহমানকে প্রায় ১২ ঘণ্টা আটকের পরে শর্তসাপেক্ষে তাকে ছেড়ে দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় তাকে ছেড়ে দেয়া হয়। এর আগে জেলা পুলিশ সুপারের নির্দেশে সোমবার রাত পৌনে ১টায় সোনারগাঁ উপজেলার গোয়ালী এলাকার নিজ বাসা থেকে মেয়র সাদেকুরকে আটক করে ডিবি।

পুলিশ সুপারের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন জানান, সোনারগাঁয়ে নসিমন চালককে পেটানোর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি অফিসে আনা হয়। পৌর মেয়র ৮০ বছরের বয়স্ক লোক, শারীরিকভাবে দূর্বল এবং খুবই অসুস্থ থাকায় মেডিকেল গ্রাউন্ডে শর্তসাপেক্ষে জিম্মা প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর বিকেলে প্রকাশ্যে সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রধান ফটকের সামনে এক গাড়ি চালককে পিটিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান। মারধরের সময়ে ওই চালক বার বার ক্ষমা চেয়ে আহাজারি করে মেয়রের দুই পা ধরে বসে থেকে কয়েকবার মাফ চাইলেও মন গলেনি মেয়রের। উল্টো আরও চটে যান তিনি। পরে আরো কয়েক দফা তাকে হাতের লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। শুরু হয় নিন্দার ঝড়।

About the author

SOFT PRO IT