জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ মঙ্গলবার থেকে সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  ১৮ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারাদেশে বিজিবির সদস্যরা নিয়োজিত হচ্ছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ মঙ্গলবার থেকে মাঠে নামছে। সারাদেশে আজকের মধ্যেই তাদের মোতায়েন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের চাহিদামতো যতদিন প্রয়োজন হবে তারা মাঠে থাকবেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর ও ঢাকা বিভাগীয় এলাকায় মোট ১৪১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সারাদেশেই বিজিবি সদস্যরা যার যার নির্ধারিত স্থানে অবস্থান নিতে শুরু করেছে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। সিভিল এডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করার জন্য থাকবেন তারা। সেনাবাহিনী রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

About the author

SOFT PRO IT