নারায়ণগঞ্জ ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তারা পালাবার পথ পাবে না : শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী কাসেমী

তারা পালাবার পথ পাবে না : শামীম ওসমানরে প্রতিদ্বন্দ্বী কাসেমী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনে শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী মুনির হোসাইন কাসেমী বলেছেন, বর্তমানে সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করছে। এ ভয় ঝেড়ে ফেলে দিয়ে আগামি ৩০ ডিসেম্বর গনতন্ত্রের পক্ষে রায় দেবে সাধারণ মানুষ। সাধারণ ভোটাররা যদি নিজ ইচ্ছায় ভোট দিতে পারেন, তাহলে স্বৈরাচারী এ সরকারের পতন ঘটে যাবে। এবং বর্তমানে যারা ক্ষমতার মসনদে আছেন তারা যে কোথায় যাবেন তা কেউ বলতে পারবে না। পালাবার পথও খুঁজে পাবে না তারা। আমরা বলবোও না তাদের পালাতে। আমরা চাই শান্তিপূর্ণ রাজনৈতিক সহবস্থান। সোমবার (১৭ ডিসেম্বর) সকালে কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগকালে তিনি এসব কথা বলেন ।

এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা কোন হিংসাত্মক রাজনীতি চাই না। কোন ধরনের উস্কানীমূলক কথাও বলবো না। আমাদের লক্ষ্য একটাই আমার আপনার মা, দেশমাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। বর্তমান জালিম সরকার একটা মিথ্যা জালিয়াতি মামলায় শাস্তি প্রদান করে স্যাঁতস্যাঁতে একটা রুমে বদ্ধ করে রেখেছে। এ ধরনের হিংসাত্মক রাজনীতি নিয়ে প্রতিবাদ জানানোর ভাষাও আমার নেই। আমরা ৩০ তারিখ ভোট বিপ্লব করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো ইনশাহ আল্লাহ।

About the author

SOFT PRO IT