রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জয় বাংলা সড়ক উদ্বোধন

রূপগঞ্জে “জয় বাংলা সড়ক” উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে (জয় বাংলা সড়ক) নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন টেংরারটেক প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই নব নির্মিত সড়কটি। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সভাপতি মাহমুদা আক্তার স্মৃতি, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন ও মহিলা লীগের  সাধারণ সম্পাদক মাসু বেগমকে সংগে নিয়ে সড়কটি উদ্বোধন করেন।

স্থানীয় এলাকাবাসী জানান, টেংরারটেক প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীরা লেখাপড়া করেন। কিন্তু এখানে শিক্ষার্থীদের চলাচলের জন্য কোন নিরাপদ সড়ক ছিলোনা। এলাকাবাসীর দাবীর ফলে সড়কটি নির্মাণ করেছেন এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) মহাদয়। এ সড়কটি নির্মিত হওয়ায় আমলাব, সিংলাব ও বাংলাবাজারে বসবাসরত এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে। সড়কটি নির্মাণ হওয়ায় আজ থেকে এলাকার কমলমতি শিশুরা নিরাপদে চলাচল করতে পারবে।

About the author

SOFT PRO IT