নারায়ণগঞ্জ নারী ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশকে জঙ্গীবাদের হাতে তুলে দিবেন না : সালমা ওসমান লিপি

দেশকে জঙ্গীবাদের হাতে তুলে দিবেন না : সালমা ওসমান লিপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সালমা ওসমান লিপি বলেছেন আপনার ভুল সিদ্ধান্তে  কোন জঙ্গীবাদ যদি উঠে আসে তাহলে আমাদের পরের প্রজন্মরা কিন্তু বিপথে চলে যাবে তাদের আর ফিরাতে পারবেন না । কিছুদিন আগেও আমাদেরই মত সহজ সরল মায়ের সন্তানদেরকে জঙ্গী বানিয়ে মুসলমানগুলোদের হত্যা করানো হয়েছে। আপনাদের কাছে আমার আহ্বান কোন মার্কাকে ভালোবেসে  যেনো দেশকে জঙ্গীবাদের হাতে তুলে দিবেন না।

রোববার (১৬ ডিসেম্বর) ফতুল্লা মাসদাইরে নারায়ণগঞ্জ জেলা ফুটবল একাডেমী একতা দুঃস্থ কল্যাণ সংস্থা ও রুপসী বাংলা সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । অনুষ্ঠানে একতা দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি  জসিম উদ্দীন জসিমের সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা তাঁতি লীগের সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শামীম ওসমান পত্মী সালমা ওসমান লিপি বলেন, যদি আপনি মনে করেন আপনার এলাকার উন্নয়ন হয়েছে। শামীম ওসমান আপনাদেও উন্নয়নের স্বার্থে কাজ করেছেন। তার একটু হলেও সুযোগ সুবিধা আপনি ভোগ করেছেন, তা হলে আমি আবার বললাম মার্কা কোন ব্যাপার নয়। মার্কা হাতে নিয়ে যিনি দাড়িয়েছেন তিনিই ব্যাপার। তাই আপনাদের কাছে বলছি দেশের উন্নয়নে আপনারা পাশে থাকুন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ ফারুক প্রিন্স, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, বিশিষ্ট সমাজসেবক মোঃ রেজাউল করিম রানা, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মিছির আলী প্রমূখ।

About the author

SOFT PRO IT