নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জস্থান ফেসবুক গ্রুপের বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ

“ নারায়ণগঞ্জস্থান ” ফেইসবুক গ্রুপের বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( সৈয়দ রিফাত আল রহমান ) : মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি নগরীর চাষাঢ়ায় বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ এবং ব়্যালি করেছেন নারায়ণগঞ্জের আলোচিত ও জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান।

১৬ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৮টায় নগরীর নূর মসজিদের সামনে গ্রুপের সদস্যরা বিভিন্ন এলাকা  থেকে একে একে এসে জড়ো হতে থাকে। এরপর একটি দৃষ্টিনন্দন র‌্যালিসহকারে চাষাঢ়ায় বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গ্রুপের সদস্যরা। ওই  সময় গ্রুপ এডমিনদের নেতৃত্বে প্রায় কয়েক শত সদস্য উপস্থিত ছিলেন।Add Media Photo

চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ব়্যালির নেতৃত্ব দেন গ্রুপ এডমিন আরিফিন রওশন হৃদয়। এছাড়াও উপস্থিত ছিলেন, মেহরাব হোসেন অপু, রেজওয়ান আমিন সহ অন্যান্য মডারেটর ও গ্রুপের সদস্যবৃন্দ।

ব়্যালিকালে গ্রুপের সদস্যদের দেখা যায়, কারও হাতে ব্যানার, কারও মাথার উপর বাধা ছিল বাংলাদেশের পতাকা,  কারও হাতে আবার স্বাধীন বাংলার লাল সবুজের বিশাল আকৃতির পতাকা।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জস্থান ফেসবুক গ্রুপের সদস্যরা স্বত:স্ফুর্ত ভাবে বিভিন্ন দিবস উদযাপন করে থাকেন। এছাড়া গ্রুপ সদস্যদের নিয়ে প্রায় সময় এডমিন ও মডারেটবৃন্দরা নানা ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকেন। তা ছাড়া মানবতার সেবায় অসহায় গরীবদের সাহায্যের জন্য সব সময় পাশে দাড়ান। ঈদ-উল-ফিতরে উপলক্ষে ঈদ সামগ্রী এবং অসহায় গরীবদের আর্থিক ভাবে সহযোগিতা করে থাকেন।

About the author

SOFT PRO IT