সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ ও পথসভা

লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ ও পথসভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে বিজয়ী করতে কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ ওমরের নেতৃত্বে ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি নেতা অহিদুল ইসলামের সার্বিক পৃষ্ঠপোষকতায় শুক্রবার ১৪ ডিসেম্বর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা করা হয়েছে।

ইউনিয়নের নয়াবাড়ী থেকে শুরু করে গণসংযোগটি সোনাপুর, সোনাপুর থেকে কাঁচপুর ইউপি চেয়ারম্যানের অফিস পর্যন্ত ও নিকটস্থ এলাকায় প্রদক্ষিণ করে লাঙ্গল প্রতীকে ভোট চাওয়া হয় এবং কাঁচপুরে পথসভাকালে বক্তৃতায় কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ ওমর বলেন, উন্নয়ন ও অগ্রযাত্রায় শামিল হতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করুন। নেত্রী যোগ্যতা যাচাই বাছাই করেই মনোনয়ন দিয়েছেন তাই আমাদের দায়িত্ব নেত্রীর নির্দেশ মত কাজ করা। তিনি লিয়াকত হোসেন খোকাকে মনোনীত করেছেন সুতরাং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদেরকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ের মালা পড়িয়ে আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। গত পাঁচ বছরে তিনি এমপি থাকাকালে সোনারগাঁয়ের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন এবং কাজের আগ্রহ তার আছে। তাই তাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করতে আমি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি।

পথসভায় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি নেতা অহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের একটি বিশাল মিছিল যোগ দেয় এবং পথসভায় কয়েক হাজার জনসাধারণ ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT