বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগে যোগ দিলেন বন্দরের আজিজুল হক আজিজ

আওয়ামী লীগে যোগ দিলেন বন্দরের আজিজুল হক আজিজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম সেলিম ওসমানকে আবারও বিজয়ী করতে শুক্রবার বন্দরের সমরক্ষেত্রে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব একেএম শামীম ওসমান।

উক্ত অনুষ্ঠানে শামীম ওসমানের হাতে সোনালী রঙ্গের আকর্ষনীয় নৌকা প্রতীক দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন বন্দর উপজেলাধীন ধামগড় ইউপির কয়েকবার নির্বাচিত সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আয়নাল হকের সুযোগ্য সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আজিজুল হক আজিজ। অসংখ্য বিএনপির নেতা-কর্মী ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হতে ইচ্ছুক এরকম কয়েক হাজার জনসাধারণ এসময় আজিজুল হক আজিজের নেতৃত্বে শামীম ওসমানের হাতে নৌকা প্রতীক দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

এসময় বন্দর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও জাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT