সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

হাতপাখা বিজয়ী হলে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবেই : শফিকুল ইসলাম

হাতপাখা বিজয়ী হলে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবেই : শফিকুল ইসলাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডে পাঠানটুলি থেকে আইলপাড়া, এনায়েতনগর,  লাকীবাজার, শান্তিনগর, বউবাজার, তাতখানা, সৈয়দপাড়া, ধনকুন্ডা, বাড়ইপাড়া, ভূইয়াপাড়া, চৌধুরীবাড়ী ব্যাপক গণসংযোগ করেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহা. শফিকুল ইসলাম।

বুধবার (১২ ডিসেম্বর) গণসংযোগের এক পর্যায়ে পথসভায় তিনি বলেন, হাতপাখার গণসংযোগে সর্বস্তরের মুনষের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। জনগণ বারবার নেতার পরিবর্তন দেখেছে কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন দেখে নাই। সবাই নানারকম প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে সক্ষম হয়নি। যার ফলে এবার জনগণ তৃতীয় শক্তির উত্থান চায়। চায় শান্তি ও মানবতার মুক্তি। আর হাতপাখাকে ভোট দিয়ে বিয়জী করে সে প্রত্যাশা পূরণের স্বপ্ন লালন করছে দেশের মানুষ। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হলে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবেই। কারণ ইসলাম মানেই শান্তি।

গণসংযোগে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শাহজাহান, মুহা. আমান উল্লাহ, মুহা. জাহাঙ্গীর কবির, মুহা. মামুনুর রশিদ, আ. রশিদ, আব্দুল্লাহ মুহা. হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT