রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর প্রতিদ্বন্ধী হলেন কাজী মনিরুজ্জামান মনির

রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর প্রতিদ্বন্ধী হলেন কাজী মনিরুজ্জামান মনির
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) :  নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে প্রতিদ্বন্ধীতা করার জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মরিরুজ্জামান মনিরকেই চুড়ান্ত করা হয়। গত ৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় দল থেকে চুড়ান্ত এ সিদ্ধান্ত দেয়া হয়।

এর আগে গত ২৭ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত পৃথক পত্রে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরকে দলের মনোনয়ন দেয়া হয়।

গত শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কাজী মনিরুজ্জামান মনিরকে চুড়ান্ত ভাবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্ধীতা করতে মনোনীত করা হয়। মনিরের মনোনয়ন চুড়ান্ত হওয়ায় শনিবার রাতে মিষ্টি বিতরন করেন সমর্থকরা।

About the author

SOFT PRO IT