বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নব নিযুক্ত পুলিশ সুপারকে সংবর্ধনা জানালেন হাজী মো. আনোয়ার হোসেন

নব নিযুক্ত পুলিশ সুপারকে সংবর্ধনা জানালেন হাজী মো. আনোয়ার হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ পিপিএম,বিপিএম কে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন সোনারগাঁও থানা পুলিশ,সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব ও বিশিষ্ট ব্যবসায়ী এবং মারাবদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মো.আনোয়ার হোসেন। শনিবার (৮ডিসেম্বর) দূপুরে সোনারগাঁও থানা কমপাউন্ডে যথাযথ মর্যাদায় পুলিশ সুপারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত স্থানীয় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের সদস্যদের উদ্যেশ্য করে বক্তব্য কালে নব নিযুক্ত পুলিশ সুপার হারুন রশীদ বলেন,প্রাচ্যের ডান্ডি হিসেবে সারা পৃথিবীতে সুপরিচিত জেলা এ নারায়ণগঞ্জে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবং সমাজ থেকে মাদক সন্ত্রাস নির্মূলে আমি সকলকে নিয়ে কাজ করে যেতে চাই।এসময় অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম,মো. মামুন,অফিসার ইনচার্জ মোর্শেদ আলম,সেকেন্ড অফিসার সাধন চন্দ্র বষাক,সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ৭১ টিভি,ভোরের কাগজ,মানবকন্ঠের প্রতিনিধি আব্দুস ছাত্তার প্রধান,জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম সহ আরোও অনেকে।

About the author

SOFT PRO IT