প্রযুক্তি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অনলাইন লেখক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন লেখক সম্মেলন অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অনলাইন ভিত্তিক লেখক পোর্টাল -অনলাইন লেখক ডট কম- এর উদ্যোগে ৪র্থ বারের মত অনলাইন লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

৩০ নভেম্বর  শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে  বাগিচা পার্টি সেন্টারে (সেগুন বাগিচা) বিশিষ্ট লেখক আফরোজা অদিতি সভাপতিত্বতে আয়োজন সম্মেলনটি অনুষ্ঠিত হয়।  সম্মেলনটি সঞ্চালনা করেন অনলাইন লেখক ডট কম এর উদ্যোক্তা শরীফ মোহাম্মদ মাসুম।

আয়োজন অনুষ্ঠানটিতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন,  বিশিষ্ট  কবি রেজা উদ্দিন স্টালিন,    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,  জনপ্রিয় অভিনেতা ও লেখক এবিএম সোহেল রশীদ ।

এছাড়া  সাদাতউল্লাহ খান,  ফরিদা বেগম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, রিফাত রফিক নুরুজ্জামানসহ আরো দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT