রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : রূপগঞ্জে দ্রুতগামী মটরসাইকেল ধাক্কায় আনু মিয়া (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। ৩০ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার ভুলতা-মুড়াপাড়া সড়কের ভুলতা ইউনিয়ন পরিষদের সামনে ঘটে এ দুর্ঘটনা। নিহত আনু মিয়া ভুলতা দীঘিরপাড় এলাকার বছরউদ্দিনের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল হক জানান, রাস্তা পারাপারের সময় আনু মিয়াকে দ্রুতগামী একটি মটরসাইকেল ধাক্কা দেয়। এসময় আনু মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। মটরসাইকেল চালক মেহেদী পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আনু মিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে পড়ে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT