অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাঁদপুর-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী মায়ার মনোনয়ন জমা

চাঁদপুর-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী মায়া’র মনোনয়ন জমা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর সংবাদ দাতা ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক চেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। ২৮ নভেম্বর বুধবার বেলা ১১টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্ণিং অফিসার শারমিন আক্তারের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন অফিসার শুভাশিষ ঘোষ, কেন্দীয় আওয়ামীলীগ জাতীয় পরিষদের সাবেক সদস্য একেএম রিয়াজ উদ্দিন মানিক,  উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, মন্ত্রী পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু, রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মাষ্টারসহ নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT