নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জ-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রার্থী শাহ আলমের মনোনয়ন জমা

না.গঞ্জ-৪ আসনে বিএনপি মনোনয়ন প্রার্থী শাহ আলমের মনোনয়ন জমা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার  ) :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ ( ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ) আসনে ২০ দলীয় জোট ও বিএনপি দলীয় মনোনয়ন প্রার্থী জেলা বিএনপির সহ সভাপতি মো. শাহ আলম নেতৃবৃন্দের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।

২৮ নভেম্বর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়ার হাতে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

উল্লেখ্য, তফসিলের পরে পুনরায় তফসিলের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২৮ নভেম্বর নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন দাখিলের শেষ সময়। আর আগামী ২ ডিসেম্বর প্রার্থী যাচাই বাছাই করা হবে। এবং ৮ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়।

About the author

SOFT PRO IT