ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তারা বেশ্যা : শামীম ওসমান

যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তারা বেশ্যা : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন, আমি কখনোই ভোট চাইবোনা। নির্বাচনের আগে অনেকে এসে টাকা দিবে, শাড়ি, লুঙ্গি, কম্বল দিয়ে ভোট কিনতে চাইবে। ওরা ঈমান কিনবে কিন্তু আমি কিনবোনা। যদি মনে করেন আমি সঠিক আমার পক্ষে কাজ করবেন। বিএনপির ধান্ধাবাজ টাকাওয়ালা এমপি প্রার্থী আসবে কিন্তু প্রকৃত বিএনপি পাবেননা। যারা রাজনীতিকে ব্যবসা মনে করে তারা রাজনৈতিক বেশ্যা। আমি রাজনৈতিক বেশ্যা না। মঙ্গলবার বিকালে সস্তাপুরে আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো. শাহ জালাল এর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এর আলোচনা ও পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমি কাদের সাথে নির্বাচন করবো, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে সেই বিএনপি- জামায়াতের সাথে, কখনোই না। যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমার পক্ষে আপনারা অন্যের কাছে ভোট চাইবেন।

শামীম ওসমান আরো বলেন, ছেলে মেয়ের বিয়ের সময় উপযুক্ত বর কনে খুঁজেন তাহলে নির্বাচনে কেন প্রার্থী খুঁজবেন না। আমাকে ভোট না দেন সমস্যা নাই। তবে যারা মা বোনের ইজ্জত নেয়, আগুন দিয়ে মানুষ পুঁড়ে মারে তাদের ভোট না দিতে আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী শওকত আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতা মোঃ মজিবুর রহমান, শাহরিয়ার হোসেন রেজা, মোঃ শাহআলম প্রমুখ।

পরে কোতালেরবাগ এলাকায় জসিম কন্ট্রাক্টর এর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী আক্তার হেসাইন, হাজ্বী মো. সুমন হোসাইন,

এর আগে ইসদাইর বাজার, বুড়ির দোকান, দক্ষিন সস্তাপুরে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, মাহবুবুল হক তালুকদার টগর, মোশারফ উদ্দিন মাসুম, মিছির আলী, আলী আকবর মেম্বার, কামরুল ইসলাম মেম্বার, মোঃ আউয়াল মিয়া জসিমউদ্দিন সরকার, মো. নাসির প্রমুখ।

About the author

SOFT PRO IT