নারায়ণগঞ্জ সদর বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এড. আবুল কালাম

না.গঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এড. আবুল কালাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন পেলেন এড. আবুল কালাম।

২৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয় থেকে তার হাতে মনোনয়ন সংক্রান্ত চিঠি তুলে দেয়া হয়। এখন পর্যন্ত বিএনপির নীতি নিধারকরা এড. আবুল কালামকে ৭ বার দল থেকে মনোনয়ন দিয়েছেন বলে জানান তার সমর্থকরা।

তারা আরো বলেন, যার মধ্যে তিনি ৩ বারের সাংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচন সুষ্ঠু হলে এড. আবুল কালাম বিপুল ভোটে জয় লাভ করবে।

এছাড়াও ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বুদ্ধিমতার কারনে সকলের কাছে প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত। যার ফল সূতিতে বর্তমান তিনি মহানগর বিএনপি সভাপতি সহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন।

About the author

SOFT PRO IT