অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নরসিংদী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী মন্জুর এলাহী

নরসিংদী-৩ আসনে বিএনপির প্রার্থী মন্জুর এলাহী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নরসিংদী সংবাদ দাতা ) :  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাবেক মহাসচিব জাতীয় নেতা প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের টানা দুইবারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহীকে। কারণ তিনি এই আসনটি পুনরুদ্ধার করতে তিনিই যোগ্য প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন বলে জানা যায়।

মন্জুর এলাহী একজন ভাল মানুষ হিসেবে এলাকার শিক্ষক, আলেম, সুশীল সমাজ, শ্রমিকসহ সর্ব মহলে রয়েছে তার গ্রহণযোগ্যতা। তাছাড়া শিবপুর উপজেলার ভোট ব্যাংক হিসেবে খ্যাত পুটিয়া ও আইয়ুবপুর ইউনিয়নের ভোটের বাড়তি সুবিধা এবং বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার অনুসারীদের ভোট বিএনপির অনুকূলে আনতে মন্জুর এলাহীর দ্বারাই সম্ভব। ফলে দলের হাই কমান্ড শিবপুরের জন্য মন্জুর এলাহীকে বেছে নেন। মন্জুর এলাহী একদিকে নিজেই একজন জনপ্রিয় ব্যক্তি অপরদিকে পুটিয়া ইউনিয়নের কৃতি সন্তান হাজী আবেদ আলী মিয়ার পুত্র হিসেবে তার রয়েছে আরো বাড়তি সুবিধা।

নরসিংদীস্থ শিবপুর জনকল্যাণ সমিতির উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে শিবপুরের দলমত নির্বিশেষে তার রয়েছে একটি সুদৃঢ় অবস্থান। তাছাড়া আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় দু’বার বিএনপির মনোনয়নে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি দলের হাই কমান্ডের কাছে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন। সব মিলিয়ে শিবপুর আসনটি পুনরুদ্ধারের জন্য দলীয় হাই কমান্ড আলহাজ্ব মন্জুর এলাহীকে বেছে নেয়ায় দলীয় নেতা কর্মীসহ এলাকার জনগণ খুশি হয়েছেন।

About the author

SOFT PRO IT