বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে অবসরপ্রাপ্ত বিএসসি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক কুসুম আর নেই

ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়গঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শাহাবুদ্দিন মাষ্টারের বড় ছেলে অবসরপ্রাপ্ত বিএসসি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক কুসুম (৬৫) আর নেই। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গত ২৪ নভেম্বর শনিবার দিবাগত রাত ৩টায় ষ্টোক জনিত কারনে অক্রান্ত হয়ে বন্দর কলাবাগ নিজ বাসভবনে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। তিনি স্ত্রী ১ ছেলে ও  ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ২৫ নভেম্বর রবিবার বাদ জোহর কলাবাগ জামে মসজিদ ঈদগা মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের নামাজের জানাজায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন, ডা. শওকত,বন্দর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এলিন, নারায়ণগঞ্জ সংবাদ পত্র পরিবেশক কামরুজ্জামান হানিফ, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল খায়ের, কলাবাগ পঞ্চায়েত কমিটির প্রধাণ মোসলে উদ্দিন মাষ্টার, কলাবাগ এলাকার সমাজসেবক পিয়ার জাহান কমল, জাতীয় পার্টি নেতা মাঈন উদ্দিন মানুসহ গন্যমান্য ব্যাক্তি ও মুসল্লীবৃন্দ। পরে বন্দর হাফেজীবাগ কবরস্থানে মরহুমার আতœার শান্তি কামনায় দোয়া শেষে তাকে সমাহিত করা হয়।

About the author

SOFT PRO IT