রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিপুল পরিমানে ইয়াবাসহ গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আব্দুল হক আব্দু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ নভেম্বর রবিবার সকালে উপজেলার দড়িকান্দি পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হক আব্দু দড়িকান্দি পূর্বপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রূপন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আব্দুল হক আব্দু দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে পাইকারী ভাবে ইয়াবা বিক্রি করে আসছে। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হক আব্দুকে ২শ ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করা হয়।

About the author

SOFT PRO IT