নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নির্বাচন কমিশন থেকে জয়নাল আবেদীনের মনোনয়ন পত্র সংগ্রহ

নির্বাচন কমিশন কর্মকর্তার কাছ থেকে জয়নাল আবেদীনের মনোনয়ন পত্র সংগ্রহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে তার পক্ষে জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো. আতাউর রহমানের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন শ্রমিক নেতা গোলাম মো. কাদীর ও বখতিয়ার উদ্দিন আহম্মেদ।

সময় গোলাম কাদীর জানান, নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন। সে লক্ষ্যে আজকে তার পক্ষে আমি মনোনয়ন পত্র সংগ্রহ করতে এসেছি। তিনি সকলের নিকট সহযোগীতা কামনা করেছেন।

About the author

SOFT PRO IT