রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুুই পক্ষের সংঘর্ষ, আহত -১০

সংঘর্ষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ১৯ নভেম্বর সোমবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জয়নাল, আয়নাল, আউলিয়া বেগম, জাহানারা, রমি সিকদার, ফজু সিকদার। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত ১৮ নভেম্বর রবিবার রাতে জিন্দার এলাকার নাজমুল ও  বাদলের মধ্যে  তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়। এর জের ধরে নাজমূলের ভাই রমু, ফজলু ক্ষিপ্ত হয়ে বাদলের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

এ সময় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়ে। সংঘর্ষে জয়নাল, আয়নাল ও আউলিয়া, রমি, ফজলুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন,  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT