রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ব্যানার পোস্টার অপসারণ শুরু

রূপগঞ্জে ব্যানার পোস্টার অপসারণ শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জে রাজনৈতিক পোষ্টার, ব্যানার, সাইনবোর্ড, ফেস্টুনসহ সকল প্রকার প্রচার সামগ্রী অপসারণ অভিযান পরিচালনা শুরু করেছেন প্রশাসন। রোববার ( ১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় এ অভিযান।

উপজেলার মুড়াপাড়া গন্ধবপুর, দড়িকান্দি, ইছাখালীসহ বেশ কয়েকটি এলাকায়  অপসারণ অভিযানে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশক্রমে রূপগঞ্জ উপজেলার সকল দলের সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের পোষ্টার, ব্যানার, সাইনবোর্ড, ফেস্টুনসহ সকল প্রকার প্রচার সামগ্রী সরিয়ে নিতে লিখিত ভাবে নোটিশ করা হয়েছে। অনেকেই এসব প্রচার সামগ্রী সরায়নি। তাই প্রশাসন প্রচার সামগ্রী অপসারণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা শুরু করেছেন। আর এ অপসারণ অভিযান অব্যাহত থাকবে।

About the author

SOFT PRO IT