নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সন্ত্রাস নয় আদর্শবান রাজনীতিবিদ হতে চেষ্টা করবেন : মেয়র আইভী

সন্ত্রাস নয় আদর্শবান রাজনীতিবিদ হতে চেষ্টা করবেন : মেয়র আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ধ্বংশাত্নক, হিংসা, সন্ত্রাস নয় আদর্শবান রাজনীতিবিদ হতে চেষ্টা করবেন। মানুষের কাছে গিয়ে ভালো সর্ম্পক গড়ে তুলবেন। সামনে নির্বাচন তাই চায়ের আড্ডা কিংবা বিবাহ বার্ষিকী হোক যেকোন জায়গায় আপনারা শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরবেন। নারায়ণগঞ্জে ৫টি আসনে অবশ্যই আমরা নৌকার প্রার্থী পাবো।

১১ নভেম্বর রবিবার সকাল ১১টায় ২নং রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা বলেন। এর আগে শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এছাড়াও সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে যদি প্রধানমন্ত্রী পূণরায় ক্ষমতায় আসতে না পারে তাহলে পূণরায় আমাদের ৭৫ এর পূর্বাবস্থায় ফিরে যেতে হবে। দেশে এখন অনেক উন্নয়ণ কর্মকান্ড পরিচালিত হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূণরায় ক্ষমতায় আনতে হবে এবং নৌকাকে বিজয়ী করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি শেখ আব্দুল কাদীর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক খালিদ হাসান, জেলা আ.লীগের সহ-সভাপতি আদীনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আ.লীগ নেতা কামাল মৃধা, প্রমুখ।

About the author

SOFT PRO IT