নারায়ণগঞ্জ বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এরশা‌দের কাছ থে‌কে না.গঞ্জ-৩ আস‌নে খোকার ম‌নোনয়ন ফরম সংগ্রহ

এরশা‌দের কাছ থে‌কে না.গঞ্জ-৩ আস‌নে খোকা'র ম‌নোনয়ন ফরম সংগ্রহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। রবিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় গুলশান এভিনিউস্থ ইমানুয়েলস কনভেনশন সেন্টারে দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

এদিকে লিয়াকত হোসেন খোকার মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে বিশাল শোডাউন করেছেন জাপা সহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও আসনটির শতাধিক জনপ্রতিনিধিগণ। এসময় তাদের মধ্যে ব্যপক উৎফুল্ল মনোভাব দেখা গেছে, তাদের গায়ে পড়নে ছিলো হলুদ রঙ্গের টিশার্ট ও ক্যাপ। বাদ্য বাজনা ও ব্যান্ডপার্টি সহ শতাধিক গাড়ির  বহর নিয়ে আলোড়ন সৃষ্টি করে রাজধানীবাসীর ব্যপক নজর কাড়ে লিয়াকত হোসেন খোকার শোডাউন।

এসময় লিয়াকত হোসেন খোকার সাথে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভূইয়া, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পুরুষ ও মহিলা ইউপি মেম্বার সহ  ১১৪ জন জনপ্রতিনিধি, কাঁচপুরের সাবেক চেয়ারম্যান সবুর খান, জামপুরের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ সহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

About the author

SOFT PRO IT