বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মায়ের কাছে মাদক সেবনের টাকা চেয়ে ব্যর্থ হয়ে মাদকসেবীর আত্মহত্যা

মায়ের কাছে মাদক সেবনের টাকা চেয়ে ব্যর্থ হয়ে মাদকসেবীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাাতা ) : বন্দরে মায়ের কাছে মাদক সেবনের টাকা চেয়ে ব্যর্থ হয়ে সিলিং ফ্যানের সাথে কাপড় পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দিলিপ চন্দ্র মন্ডল (৩৫)। ১০ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় কুমারপাড়া করিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় অত্মহননকারীর বড় ভাই সুকুমার চন্দ্র মন্ডল বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীণ পঞ্চবটিস্থ হরিহরপাড়া এলাকার বাদল চন্দ্র মন্ডলের ছেলে দিলিপ চন্দ্র মন্ডল বর্তমানে কুমারপাড়া করিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া। সে ১টি কন্যা সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে নেশা সেবন করে আসছে। নেশার টাকার জন্য প্রায়ই তার মায়ের সাথে বিবাদ সৃষ্টি হত।

এর ধারাবাহিকতায়, শনিবার সকাল ৯টায় মায়ের কাছে নেশা সেবন করার জন্য টাকা চায়। মা তার ছেলে দিলিপ চন্দ্র মন্ডলকে টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সাথে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে সকলের অগোচরে সংগোপনে ঘরের সিলিং ফ্যানের সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। নিহতের ভাই দিপক চন্দ্র মন্ডল ঘরের দরজা বন্ধ দেখে ভেন্টিলেটর দিয়ে ওকিঁ দিয়ে জুলন্ত লাশ দেখে চিৎকার করলে আশপাশের লোক জড়ো হয়। স্বজনদের সংবাদে বন্দর থানার এসআই হামিদুল ও পিএসআই আব্দুল আলিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ ময়না তদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

About the author

SOFT PRO IT