নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দুটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২৫শে মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালিপাড়া ও অন্য আরেকটি আসনের জন্য দুটি মনোনয়ন ফরম কিনেন ।

৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিস। সেখান থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন গোপালগঞ্জের বাসিন্দা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও রংপুর পীরগঞ্জ আসনের জন্য ১টি মনোনয়ন ফরম কিনেছেন। চীপ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিকুর রহমান আতিক স্পীকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে ফরম সংগ্রহ করেন রংপুর-৬ সংসদীয় আসন থেকে।

নোয়াখলী ৫ এর জন্য ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ফরম তুলে দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সা. সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। ওই আসনের স্থানীয় নেতারা আওয়ামী লীগের কাছ থেকে মনোননয়ন ফরম সংগ্রহ করেন।

About the author

SOFT PRO IT